চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে হাইড্রোজেন পার অক্সাইড কারখানা জনমনে আতঙ্ক

হাটহাজারী প্রতিনিধি :    |    ০২:৫৯ পিএম, ২০২২-০৬-০৭

হাটহাজারীতে হাইড্রোজেন পার অক্সাইড কারখানা জনমনে আতঙ্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কাশেম জুট মিল এলাকার বিএম কন্টেইনার ডিপোতে ব্যাপক হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে হাটহাজারীতেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যে হাইড্রোজেন পার অক্সাইডকে দায়ী করা হচ্ছে সেই হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয়,হাটহাজারী থানার চট্টগ্রাম সিটি  কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠাণ্ডাছড়ি রিসোর্ট এলাকা সংলগ্ন আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সে।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো বিস্ফোরণ ঘটনার মতো একই ঘটনা হাটহাজারীতেও ঘটতে পারে এমন আশঙ্কায় সীতাকুন্ডের ঘটনা যথাযত তদন্তের আগ পর্যন্ত এই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গত ২০১৯ সালে ১নং দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে আল রাজী ক্যানিকেশ কমপ্লেক্সটি তৈরি করা হয়। সীতাকুণ্ডের বিএম ডিপো সহ হাটহাজারীর আল রাজী ক্যামিকেল কমপ্লেক্সের মালিক একই শিল্পগ্রুপ। প্রায় তিন একর জায়গায় অবস্থিত এই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড ছাড়াও পিভিসি পাইপ, পিভিসি ডোর এসব সামগ্রী তৈরি করা হয়। এই কারাখানায় উৎপাদিত হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানির জন্য সীতাকুন্ডের বিএম ডিপোতে রাখা হত।

গত সোমবার  বিকেলে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী ও চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার জাফর আলমসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত হন ,আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সে। তারা কমপ্লেক্সের জিএম ইব্রাহীম খলিল ও ম্যানেজার এডমিন মোবিন হোসেন খানের সঙ্গে কথা বলেন। আলাপ শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটার জন্য দায়ী হাইড্রোজেন পার অক্সাইড ,আমাদের হাটহাজারীতেই উৎপাদন হচ্ছে। সে ঘটনার পর আমরা হাটহাজারীবাসী তথা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরা যদি সরকারি নীতিমালা মেনে যথাযথ নিরাপত্তার সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে অন্য কোন অপশক্তি যাতে কাজ করতে না পারে তার জন্য এলাকার ছাত্র যুবক তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তবে যতদিন পর্যন্ত সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর ঘটনায় তদন্ত শেষ না হবে ,ততদিন পর্যন্ত এই হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন ও ডেলিভারি বন্ধ রাখার জন্য আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি । কারখানায় যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা পাহাড়ায় থাকব তবে শর্ত হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন আপাতত বন্ধ রাখতে হবে।

আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সের ম্যানেজার এডমিন মোবিন হোসেন খান জানান, স্থানীয় নেতা ও এলাকাবাসীর দাবি মেনে নিয়ে কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত সরকারি তদন্ত রিপোর্ট না আসবে ততদিন কারখানা থেকে হাইড্রোজেন পার অক্সাইডের কোন চালান বাইরে যাবে না। কেমিক্যাল কমপ্লেক্সের জিএম ইব্রাহীম খলিলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনিও একই কথা নিশ্চিত করেছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর