চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে বেড়াতে আসা পর্যটকদের সাথে স্থানীয়দের মারামারি, আহত ১৫

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৬:২৭ পিএম, ২০২০-০৯-১৯

সীতাকুণ্ডে বেড়াতে আসা পর্যটকদের সাথে স্থানীয়দের মারামারি, আহত ১৫

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় বেড়াতে আসা পর্যটকদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাশঁবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ২০ টি মোটর সাইকেল যোগে প্রায় ৪০ জন যুবক সীতাকুণ্ডের বাশঁবাড়িয়াস্থ সীবিচে বেড়াতে আসে। তারা সীবিচে ভ্রমণ শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে যাবার সময় বাঁশবাড়িয়া বাজারে যানজটে আটকা পড়ে স্থানীয় সিএনজি চালকদের সাথে বাকবিতণ্ডতায় লিপ্ত হয়ে এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এবং স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালককে মারধর করে।
এসময় বাজারের সভাপতি তসলিম গিয়ে ঘটনা মিমাংসা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পর্যটকদের ধাওয়া দিয়ে পিটুনি দিলে হামলায় পর্যাটকদের মধ্যে ৭/৮ জন আহত হয়। প্রাথমিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এর মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে তারা তাদেরকে ফেনী হাসপাতালে নিয়ে যায়। আহতরা হচ্ছে রাকীব আহমেদ তাহা (৩২), পিতা- কবির আহমেদ, দেলোয়ার হোসেন (৩০), মুন (২০), খন্দকার মোস্তাফিজুর রহমান, পিতা- খন্দকার হাফেজ আহমেদ, সাং- রামপুর, ফেনী সদর। এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এ ব্যাপারে জানতে চাইলে বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, উক্ত যুবকরা ফেনী থেকে এসে বাঁশবাড়িয়া সাগর পাড়ে বেড়াতে যায়। বেড়ানো শেষে ফিরে যাওয়ার সময় বাজারে যানজটের সৃষ্টি হলে তর্কাতর্কি করে এক ট্যাক্সি চালককে মারধর করে। ঘটনা দেখে বাজারের সভাপতি তসলিম মীমাংসা করতে গেলে তাকেও ঐ যুবকরা মারধর করে। এসময় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা কয়েকজনকে মারধর করে এমনটাই শুনেছি আমি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ফেনী থেকে ভ্রমণে আসা পর্যটকদের সাথে স্থানীয় সিএনজি চালকদের তর্ক-বির্তকের ঘটনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর