শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২২-০৬-০৪
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। ক্যাবিনেটের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন।
রোববার দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে শাসক দল বিজেডি সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
খবরে বলা হয়, নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় রদবদল করতে চায়। সেখানে মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত। যার ফলে বিজেপি সুবিধা পেয়ে যেত।
২০১৯-এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভায় এবার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তার ঘনিষ্ঠমহল জানিয়েছে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিষয়টি এখন জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবারই ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেডি। তারপরই এই গোটা মন্ত্রিসভার পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited