শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪০ এএম, ২০২২-০৫-৩১
বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে থাকা ১৬৮ মিটার লম্বা কনটেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়ে ফুটো করে দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। বড় জাহাজটির ‘বে ২২’ (হাল ফ্রেম) এরিয়ায় এক বর্গফুটের বেশি ফুটো হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেওয়া হয়েছে মেরামত করার জন্য। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার ছিল।
সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল। আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে।
এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেওয়া হয়েছে। সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে উপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।
তিনি জানান, বুধবার (১ জুন) এমভি এক্সপ্রেস কোহিমা রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited