চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আওয়ামীলীগ  কচু পাতার পানি না : হানিফ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪১ পিএম, ২০২২-০৫-৩০

আওয়ামীলীগ  কচু পাতার পানি না : হানিফ 

চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ৩০ মে, সোমবার, সকাল ১২ টায়, নগরীর 'দ্যা কিং অব চিটাগাং ' কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনটি দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত  হয়।   

এতে অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুবুল আলম হানিফ বলেন- আওয়ামীলীগ দলটি কচু পাতার পানির মত না, যে নাড়া দিলে টলমল করে পড়ে যাবে। আওয়ামীলীগের ভিত্তি অনেক শক্ত। তিনি আরো বলেন- আওয়ামীলীগকে নিয়ে দেশ-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। নব্য খন্দকার মোস্তাকরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বেগতিক করতে আওয়ামীলীগের বিরুদ্ধে নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপিকে উদ্দ্যেশ্য করে বলেন- বিএনপি তাদের স্বার্থ হাসিল করার জন্য বার বার ক্ষমতায় আসতে চাই, কিন্তু এদেশের জনগণ তাদের অতীতের কুকর্ম আর দূর্নীতির কথা ভুলে যায়নি। এদেশের মানুষ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল।  তাই জনগণ বার বার আওয়ামীককে ক্ষমতায় চাই।  ফলে আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বিএনপি যেন  নিয়মতান্ত্রিক ভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নেন। যুবলীগের উদ্দেশ্যে তিনি বলেন- যুবকরা হচ্ছে সমাজের প্রাণশক্তি, দেশের চালিকাশক্তি ও বাহনশক্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগদের বেশি ভুমিকা রাখতে হবে।  উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন,দেশে ৯/১১ এর কুশীলবদের মাঠে নামানোর চেষ্টা চলছে। অগণতান্ত্রিক শক্তির ডালপালা মেলেছে। সরকার ব্যর্থ এটা প্রমাণ করার পরিকল্পনা চলছে। কথিত সুশীলরা এদেশের বাজার দখল করতে মরিয়া হয়ে উঠছে। আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনে হবে। 

তিনি একমাত্র নিরপেক্ষ ও সবার মুক্ত প্রতীক। যুবলীগের উদ্দ্যেশ্যে তিনি বলেন-তোমরা সমাজের সেবামূলক কাজ বেশি বেশি করবে, কেউ গ্রুপিং করবে না, তোমাদের অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীল থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন- দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক সম্যসা। শেখ হাসিনা সরকার জনগণের ক্রয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা, আফগানিস্তান হবে না। শ্রীলঙ্কায় তাদের ভুল পরিকল্পনার জন্য এমনটা হয়েছে। বাংলাদেশে এমনটা হবে না। এদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিএনপি  উন্নয়ন চোখে দেখে না।

অনুষ্ঠানে  নগর যুবলীগের আহবায়ক  মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদাদারুল আলম দিদার, মাহবুবুল আলম সুমনের সঞ্চালনায় অন্যান্যেদেরর মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল , , চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ,যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল,, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ প্রমুখ। সম্মেলনে ৪৪ টি সাংগঠনিক ওয়ার্ড থেকে কাউন্সিলর সহ প্রায় সাড়ে ছয় হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। যুবলীগের সভাপতি পদের ফরম জমা দিয়েছেন ৩৫ জন আর সাধারণ সম্পাদকের জন্য ফরম জমা দিয়েছে  ৭০ জন।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর