শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৯:০৮ পিএম, ২০২২-০৫-২৯
বান্দরবানের থানচি উপজেলার জীবন নগরে পাহাড় থেকে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে ১ ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
রবিবার (২৯ মে) দুপুর দেড় টায় থানচি যাওয়ার পথে নীলদিগন্ত পর্যটন স্পট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় মোহাম্মদ সাঈদ (৩০) ফরিদপুরের বাসিন্দা।
আহতরা হলেন মোঃ আব্দুল মজিদ (চালক) (৫০) সে চট্টগ্রাম বন্দর নিমতলা বিশ্ব রোড় এলাকার মৃত সরফ আলীর ছেলে, মো.রিজন(১৮) কুমিল্লা নাঙ্গলকোট মঘুয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে, চাঁদ পুরের মো. ফরহাদ(২০)।
স্থানীয় সুত্রে জানাযায়, বান্দরবান-থানচি সড়কের জীবন নগর পাহাড়ের নীলদিগন্ত নামক স্থানে চট্টগ্রাম থেকে আসা একটি লোহা ও ইস্পাতের মালবাহী ট্রাক থানচি থানার নবনির্মিত রিসোর্টের মালামাল নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় হাজার ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা মালের চালানদার নিহত হয় এবং ড্রাইভার ও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় জনতা, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটেলিয়ান হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত ড্রাইভার ও দুইজন শ্রমিকে উদ্ধার করে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটেলিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে।তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য গত ২৬ মে একই স্থানে পর্যটকবাহী খাদে পড়ে বুয়েটের ৩কর্মচারী নিহত ও ৬ জন আহত হয়েছিল।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited