শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৩:২৪ পিএম, ২০২২-০৫-২৯
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় র্যাবের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
মাদক চক্র র্যাব সদস্যের উপর ডাকাত গুজব ছড়িয়ে হামলার ৪দিন পর, ছিনতাই হওয়া দুটি অস্ত্রের অপর অস্ত্রটি চিরকুটসহ উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
গতকাল ২৮ মে (শনিবার) বারইয়ারহাট পৌর এলাকায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়। শান্তি সমাবেশে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন ও বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন ২৪ ঘন্টার আল্টিমেটামের মাধ্যমে কঠোর হুশিয়ারির দেন।
১৬ ঘন্টার মধ্যে র্যাব থেকে ছিনতাই হয়ে যাওয়া অস্ত্রটি চিরকুট সহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে (শনিবার) গভীর রাতে টেলিটক মোবাইল নাম্বার হতে একটি কলে জানানো হয় র্যাবের লুট হওয়া অস্ত্রটি বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ২৯ মে (রবিবার) ভোরে গিয়ে একটি চিরকুট সহ অস্ত্রটি উদ্ধার করে। চিরকুটে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে অস্ত্রটি পাওয়ার পর জমা দিতে পারেনি বলে জানা যায়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited