শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৩৬ পিএম, ২০২০-০৯-১৯
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৪৪ জন।
এইদিন করোনায় কোনো মৃত্যু হয়নি চট্টগ্রামে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষা করা হয়।
চবি ল্যাবে ১৬জন, বিআইটিআইডিতে ১০ জন, চমেক ল্যাবে ১৬ জন এবং সিভাসু ল্যাবে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৯১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩ জন এবং উপজেলায় ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৫ জন সুস্থ হয়েছেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited