চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর 

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ০৬:১২ পিএম, ২০২২-০৫-২৬

রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর 

আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।  

জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।  

আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর