শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : : | ০৫:৪১ পিএম, ২০২২-০৫-২৬
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।তফসিল অনুযায়ী ১৭ মে ছিল মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, আসন্ন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন,৩টি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন, এবং ৯টি সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭১ জন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল (স্বতন্ত্র), আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আবদুল্লাহ আল নিশান (স্বতন্ত্র), মোঃ বেলাল হোছাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত), মুহাম্মদ সালমান (স্বতন্ত্র), মোঃ ইসহাক (স্বতন্ত্র), এম আনছারুল করিম রাজু (স্বতন্ত্র)। এ বড় মহেশখালী ইউনিয়নে মোট ভোটার ৩২৪৩০ জন। মোট ভোট কেন্দ্র ১৫টি এবং বুথের সংখ্যা ৯১ টি।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার আরো জানান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত), আলহাজ্ব আকতারুজ্জামান বাবু (স্বতন্ত্র), মোহাম্মদ হোবাইব (স্বতন্ত্র), মুহাম্মদ ওসমান গনি (স্বতন্ত্র), নুর মোহাম্মদ (স্বতন্ত্র), আবদু ছালাম (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), রবি উল্লাহ সিকদার (স্বতন্ত্র), সালাহ উদ্দিন (স্বতন্ত্র)। এ ইউনিয়নের ৩ টি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮৪ জন। এ কালারমারছড়া ইউনিয়নে মোট ভোটার ৩৬১১২ জন। মোট ভোট কেন্দ্র ১৭ টি এবং বুথের সংখ্যা ১০১ টি। তফসিল অনুযায়ী আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহার এবং ২৭ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited