শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৭:৫৫ পিএম, ২০২২-০৫-২৫
সাগরে ইলিশ প্রজননসহ মৎস্যভান্ডার সমৃদ্ধির লক্ষ্যে ৬৫ দিনের জন্য সব ধারণের মাছ ধরা বন্ধ রয়েছে ।
সারাদেশের ন্যায় কুতুবদিয়াও গত শুক্রবার (২০ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন এ সময়ে কুতুবদিয়ার ১০ হাজার ৯শ ৫৯ জন জেলে সরকারি সহয়তা পাবে। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে প্রথম ধাপে ৫৬ কেজি এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে মোট ৮৬ কেজি চাউল প্রদান করা হবে বলে জানিয়েছেন কুতুবদিয়া উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব।
এ দিকে স্থানীয় জেলেরা জানান, নিবন্ধিত জেলেদের জন্য চাউলের সহায়তা থাকলেও অনিবন্ধিত জেলেরা সরকারের কোন সহয়তা পায় না। অথচ নিবন্ধিত জেলের দ্বিগুণ অনিবন্ধিত রয়েছে। আবার এই চাউলের সহায়তা তাদের জন্য যথেষ্ট না। অনেক কষ্টে দিন পার হলেও তারা সাগরে মাছ শিকার থেকে বিরত থাকেন।
জেলে গিয়াস উদ্দিন, রহিম উল্লাহ, শুক্কুর, বাদশাসহ অনেকেই জানান, সহায়তা স্বরূপ চাউল নয়, বিকল্প কাজের সুযোগ চাই। কেননা, একদিকে ঋণের কিস্তি পরিশোধ, অন্যদিকে দ্রব্যমূল্য উর্ধগতিতে সংসারের অভাব অনটন। সব মিলিয়ে প্রতি বছর নিষেধাজ্ঞার সময় দুশ্চিন্তায় কাটে জেলেদের দিন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited