শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৪৬ পিএম, ২০২২-০৫-২৪
পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার ২৫ মে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লং মার্চ করবেন।
এ লং মার্চের উদ্দেশ্য পাকিস্তানে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি আদায় করা।
পাকিস্তানে ২০২৩ সালের আগস্ট মাসে পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু ইমরান খান চান এর আগেই নির্বাচন হোক।
তবে ইমরান খানের এ লং মার্চ ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ইসলামাবাদে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অন্যান্য স্থান থেকে ইসলামাবাদে প্যারা মিলিটারি ও পুলিশ সদস্যদের নিয়ে আসছে দেশটির সরকার।তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও ইমরান খান সরকারের সাবেক মন্ত্রী শেখ রশিদ বলেছেন, সরকার তাদের আটকাতে পারবে না।
গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, স্থানীয় প্রশাসনের কাছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা পাঠিয়েছে। সেই নির্দেশনায় বলা হয়েছে সকল ধরনের প্রস্তুতি নিতে। তাছাড়া বলা হয়েছে যারা আইন ভাঙ্গবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
অন্যান্য প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্যারামিলিটারি ও পুলিশ সদস্যদের ডাকা হয়েছে। সোমবার রাত থেকেই তারা আসা শুরু করেছেন।
তাছাড়া পুলিশকে প্রিজন ভ্যান ও জল কামান দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনকালীন সময় এগিয়ে আনার জন্য ইমরান খান মাঠে নামলেও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি মানবেন না বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। বর্তমান সরকার তার পুরো মেয়াদ পূর্ণ করবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited