শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:১৩ পিএম, ২০২২-০৫-২৪
কক্সবাজার সৈকত এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে কবিতা চত্বরের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আরেকজনকে ইনানী সৈকতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ থেকে বেলা ১১টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
তবে কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের বয়স ২২ বছর আর ইনানী সৈকতে ভেসে আসা যুবকের বয়স ৩০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কবিতা চত্বরের ঝাউবনে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ফাঁসিতে ঝুলন্ত তরুণের পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা রয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে শফির বিল প্রাইমারি স্কুলের কাছে সমুদ্রের কিনারে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ মিলেছে। তার গায়ে কালো হাফহাতা গেঞ্জি, পরনে কালো হাফ প্যান্ট রয়েছে। সকালে স্থানীয় কিছু মানুষ মরদেহটি দেখতে পেয়ে ট্যুরিস্ট পুলিশকে সংবাদ দেয়। টুরিস্ট পুলিশ ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited