শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৫৭ পিএম, ২০২২-০৫-২৪
জলবদ্ধতা নিরশন করতে নগরের বিভিন্ন খালের মুখে বসানো স্লুইচ গেইটের মধ্যে ১০টি স্লুইচ গেইট আগামী জুনে চালু করতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যদিও এ স্লুইচ গেইট চালুর বড় বাধার নাম লোকবল সংকট।
এসব স্লুইচ গেইট চালু হলে নগরের জলবাদ্ধতা সমস্যার সাময়িক সমাধান মিলবে বলে মনে করছেন সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।
তিনি বলেন, এর মধ্যে কাজ শেষ হওয়া ১০টি স্লুইচ গেইট চালুর ব্যাপারে কথা চলছে। হয়তো আগামী জুনে চালু করতে পারবো। এতে বৃষ্টি এবং জোয়ারের পানি একই সঙ্গে নগরীতে যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে তা ঠেকানো যাবে।
এসব স্লুইট গেইট চালুতে লোকবল সংকটের বিষয়টি কিভাবে নিরশন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গত এপ্রিলে চসিক-সিডিএ একটি সভা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত লোকবল পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে আসার ব্যাপারে। এ নিয়ে চসিক হয়তো কাজ করছে। তবে জুনে অন্তত প্রস্তুত থাকা স্লুইচ গেইট সমূহ খুলে দিতে আমরা প্রস্তুতি নিচ্ছি।
জলাবদ্ধতা নিরশন প্রকল্পে মোট ১৭ খালের মুখে বসানো হচ্ছে স্লুইচ গেইট। এর মধ্যে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেড ৫টি স্লুইচ গেইট নির্মাণের কাজ সম্পন্ন করলেও সিডিএর বাস্তবায়নাধীন প্রকল্পটিতে আরও ১২টি স্লুইচ গেট নির্মাণের কাজ চলছে। যদিও সিডিএ’র দাবি তারা এরই মধ্যে ৫টি স্লুইচ গেইটের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, খালে বসানো এসব স্লুইচ গেইটের বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে কোরাসিভ কম্পোজিট মেটাল দিয়ে তৈরি বিশেষ ধরণের মরিচা প্রতিরোধী গেট।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited