চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৈশ্বিক সংকটে একত্রে কাজ করবে ঢাকা

ঢাকা অফিস :    |    ০৪:৪২ পিএম, ২০২২-০৫-১৯

বৈশ্বিক সংকটে একত্রে কাজ করবে ঢাকা

বৈশ্বিক সংকটে দিল্লির সঙ্গে একত্রে কাজ করবে ঢাকা। এ লক্ষ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে কীভাবে সহযোগিতা জোরদার করা যায় তা খুঁজে বের করার প্রতি জোর দেওয়া হচ্ছে।

কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সংকট সৃষ্টি হয়েছে। তার বিরূপ প্রভাব বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার সব দেশের ওপর পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সংকট মোকাবিলায় নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসন্ন ভারত সফরকালে বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী এশিয়ার কনফ্লোয়েন্স রিভার কনক্লেভ ২০২২ শীর্ষক নদীসংক্রান্ত সম্মেলনে অংশ নিতে ২৮ ও ২৯ মে আসামের গোয়াহাটি যাচ্ছেন। দুটি থিঙ্কট্যাঙ্ক-বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিস এবং এশিয়ান কনফ্লোয়েন্স যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে। এই সম্মেলনে আয়োজকরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছে। সম্মেলনের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর ৩০ মে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। জেসিসির এটা সপ্তম রাউন্ডের বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় পর্যালোচনা করতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জেসিসি গঠিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে সামনে রেখে এবারের জেসিসি বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ে ভারত সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারির ফলে অর্থনীতি পুনরুদ্ধারে করণীয় বিভিন্ন দিক নিয়ে সহযোগিতার বিষয় প্রাধান্য পেতে পারে। এক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ও যোগাযোগ কোভিডের আগের অবস্থায় ফিরে যাওয়ার বিষয় আলোচনা হতে পারে। তাছাড়া ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট সংকট নিরসনে দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়। দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠকের এজেন্ডা নির্ধারিত হতে পারে।

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেন, ‘সফরের সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার পর আপনাদের বিস্তারিত জানানো হবে।’ বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার যুগান্তরকে বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে আমরা সবাই সমস্যায় আছি। কীভাবে সহযোগিতা বাড়ানো যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। একযোগে কাজ করলে তা অবশ্যই মঙ্গলজনক হবে। বিশেষ করে সরবরাহ ব্যবস্থার বিপর্যয় দেখা দেওয়ায় সহযোগিতা জরুরি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাণিজ্য, কানেকটিভিটি, বিদ্যুৎ, পানি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় জেসিসি বৈঠকে আলোচনা হবে।’ ভারতের গম রপ্তানি বন্ধের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত বাণিজ্যিক গম রপ্তানি নিষিদ্ধ করেছে। যেসব লেটার অব ক্রেডিট ইতোমধ্যে ইস্যু হয়েছে তাদের গম ছাড় দেওয়া হবে।’

পিকে হালদারকে ফেরত আনা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগে।

তারপর ফিরিয়ে আনার প্রসঙ্গে অগ্রসর হতে হবে।’ ভারতীয় ঋণের ব্যাপারে কোনো পর্যালোচনা করা হবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতীয় ঋণে ভালো ছাড় হয়েছে। এক বিলিয়ন ডলারের বেশি ছাড় হয়েছে। তবে বিষয়টি অবশ্যই পর্যালোচনা করা হবে।’

প্রস্তাবিত কম্প্রেহেনসিভ বাণিজ্য চুক্তি সিপার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট এবং ভারতের একটি সংস্থা মিলে যৌথ সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দিয়েছে। এখন এগুলো পর্যালোচনা করে দেখব চুক্তি করব কিনা’।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর