চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিনিটে ৫০০ লিটার অক্সিজেন দেবে হাসপাতালের ছোট্ট প্ল্যান্টটি

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৩০ পিএম, ২০২২-০৫-১৭

মিনিটে ৫০০ লিটার অক্সিজেন দেবে হাসপাতালের ছোট্ট প্ল্যান্টটি

বাতাস থেকে মিনিটে ৫০০ লিটার অক্সিজেন পাচ্ছে হাসপাতালের ছোট্ট একটি প্ল্যান্ট। একজন করোনা রোগীর যদি মিনিটে ১০ লিটার অক্সিজেন প্রয়োজন হয় তাহলে ৫০ জনকে দেওয়া সম্ভব হবে।

সাধারণ রোগীদের চাহিদা অনুযায়ী ৩-৭ লিটার করে দেওয়া যাবে প্রতি মিনিটে। নগরের আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক চালু হয়েছে প্ল্যান্টটি।  
সূত্র জানায়, করোনাকালীন ভয়াবহ অক্সিজেন সংকট মোকাবেলায় গৃহীত সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে দেশের বিভিন্ন হাসপাতালে বসানো হচ্ছে এ প্ল্যান্ট। এ প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে রোগীর কেবিনে বা বেডে নেওয়া হবে। ট্যাংকে সরবরাহ করা তরল অক্সিজেনের তুলনায় নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ছোট ছোট অক্সিজেন প্ল্যান্ট অনেক বেশি কার্যকর। তাই তরল অক্সিজেন আমদানি, পরিবহন খরচ যেমন সাশ্রয় হবে তেমনি সংকটে আস্থাও বাড়বে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, বাতাস থেকে অক্সিজেন তৈরির একটি ছোট্ট প্ল্যান্ট আমাদের হাসপাতালে বসানো হয়েছে। মিনিটে সর্বোচ্চ ৫০০ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে এ প্ল্যান্টটি। সোমবার (১৬ মে) পরীক্ষামূলক চালিয়ে এ প্ল্যান্ট থেকে মিনিটে ২০০ লিটার অক্সিজেন পেয়েছি আমরা। আরও কয়েকদিন পরীক্ষামূলক চালানো হবে।  

তিনি জানান, এ অক্সিজেন জেনারেটর চালু থাকলে তরল অক্সিজেনের চাহিদা কমবে। তবে পাশাপাশি জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে আমাদের স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেডের সেন্ট্রাল তরল অক্সিজেনের যে ব্যবস্থা রয়েছে তা-ও রাখতে হবে। যাতে দুইটি সোর্সের মধ্যে একটি দিয়ে জরুরি সেবা নিশ্চিত করা যায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর