শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ১২:৪৯ পিএম, ২০২২-০৫-১৭
চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের একদিন পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত সাকিব উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছমদিয়া এলাকার মৃত দরফ আলীর ছেলে। তিনি আনোয়ারা সদরের একটি পোশাক তৈরির কারখানায় চাকরী করতেন।
নিহতের বড় ভাই মো. ইয়াছিন জানান, রবিবার রাত ৮টার দিকে ঘর থেকে বের হন সাকিব। ওই সময় তার মোবাইল ফোনটি ঘরে রেখে যান।পরিবারের লোকজন মনে করেছিল তিনি রাত্রিকালীন দায়িত্ব পালন করতে চাকরিতে গেছেন। কিন্তু সোমবার দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সাকিবকে পাননি পরিবারের লোকজন। এদিকে, সোমবার সন্ধ্যার সময় বাড়ির সামান্য দূরে সবজি ক্ষেতে সাকিবের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেয় প্রতিবেশীরা। রাত ৮টার সময় ঘটনা¯’লে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited