শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:৪৪ পিএম, ২০২২-০৫-১৬
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছে, বেলারুশ ঘোষণা দিয়েছে তারা স্পেশাল অপারেশন ফোর্স সেনাদের ইউক্রেনের সীমান্তের কাছে মোতায়েন করবে।
যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য আরও জানিয়েছে, বেলারুশ ইউক্রেনের পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল ইউনিটকে মোতায়েন করেছে।
যুক্তরাজ্যের গোয়েন্দাদের দাবি, বেলারুশ ইউক্রেন সীমান্তে তাদের সেনাদের মোতায়েন করছে যেন সেখান থেকে ইউক্রেনের সেনারা নড়তে না পারে এবং দোনবাসে গিয়ে ইউক্রেনের অন্য সেনাদের সহায়তা না করতে পারে।
কোনো হামলা করা ছাড়াই ইউক্রেনীয় সেনাদের আটকে রাখার বিষয়টি মাথায় নিয়েই ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে বেলারুশ সেনাদের।
এ ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা তথ্য বলেছে, সীমান্তের কাছে বেলারুশ সেনাদের উপস্থিতি ইউক্রেনীয় সেনাদের সেখানে আটকে রাখবে। আর এ কারণে তারা দোনবাসে সাপোর্ট অপারেশনে যোগ দিতে পারবে না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ এখন পর্যন্ত সরাসরি জড়িত হয়নি।
বেলারুশ সরাসরি জড়িত হয়নি কারণ এতে করে তাদের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা দিতে পারে। তাছাড়া বেলারুশের সেনারাও বিষয়টিকে ভালোভাবে নেবে না।
তবে বেলারুশের মাটি ব্যবহার করে চেরনিহিভ এবং কিয়েভে হামলা করেছিল রাশিয়া। তাছাড়া বেলারুশ থেকে ইউক্রেনের উদ্দেশে মিসাইলও ছুড়েছে তারা।
সূত্র: বিবিসি
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited