চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বিদ্যুতায়িত একজনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:০১ পিএম, ২০২২-০৫-১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বিদ্যুতায়িত একজনের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদের রাতের অন্ধকারে মাছ শিকারের সময় বিদ্যুতায়িত হয়ে শাহ আলম(৫০) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় শহরের পাবলিক হেলথ এলাকাস্থ কাপ্তাই হ্রদের তীর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। নিহত শাহআলম পাবলিক হেলথ এলাকার জনৈক জাহিদের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শাহআলম প্রায় সময় নিজের বানানো কোচ নিয়ে কাপ্তাই হ্রদের তীরে মাছ শিকার করতে যেতেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও তিনি পাবলিক হেলথ এলাকাস্থ হ্রদের তীরে মাছ শিকারে যান।

এসময় পানির পাম্পের বিদ্যুতের তারে কোচটি আটকে গিয়ে পানিতে বিদ্যুত সঞ্চালিত হলে পানিতে দাড়ানো অবস্থায় শাহআলম সাথে সাথেই হ্রদের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পড়ে থাকে।

হ্রদের তীরবর্তী স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও এসআই অরূপ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত সাড়ে এগারোটার সময় নিহতের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর