শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫১ পিএম, ২০২২-০৫-১৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার ফোন দিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো।
গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পুতিনকে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করবেন তারা।
পুতিনের সঙ্গে কথা বলার পর ফিনল্যান্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিনিসতো পুতিনকে বলেছেন, ২০২১ সালের শেষ দিকে বিভিন্ন দেশকে ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত রাখতে রাশিয়ার দাবি এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের সামরিক আক্রমণের কারণে ফিনল্যান্ডের নিরাপত্তা পরিবর্তন হয়ে গেছে।
প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিনের সঙ্গে আলোচনাটি ছিল সোজাসাপ্টা এবং উত্তেজনাবিহীন।পুতিনকে ফিনিশ প্রেসিডেন্ট আরও বলেছেন, উত্তেজনা এড়ানোর বিষয়টি ফিনল্যান্ড গুরুত্বের সঙ্গে দেখছে।
তাছাড়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ২০১২ সালে আমি আপনাকে বলেছিলাম সব স্বাধীন দেশ তাদের নিরাপত্তার সর্বোচ্চটা নিশ্চিত করে।
ফিনল্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কারণ এটি কারও কাছ থেকে (আক্রমণের স্বীকার হওয়ার সম্ভাবনা) দূরে নয়।
তবে ফিনিশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার প্রতিবেশী হিসেবে যে সব প্রশ্ন ওঠবে সেটি সঠিক ও পেশদারিত্বের সঙ্গে দেখবে ফিনল্যান্ড।
সূত্র: সিএনএন
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited