শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:১০ পিএম, ২০২২-০৫-১২
গত আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুই জন। সালমা খাতুন ও জাহানারা আলম খেলেছিলেন নারীদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।
তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা।
আগের আসরে খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এ দুজনকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিবি, বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।
তিনি বলেছেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে। আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে। ’
চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর। আগেরবার সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি, এবার অবশ্য তাকে নিয়ে আগ্রহ দেখায়নি বিসিসিআই।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited