শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৩:৫৩ পিএম, ২০২২-০৫-১১
খোলা সয়াবিন তেল ও পাম অয়েল পুরোনো দামে কিনে বেশি দামে বিক্রির অপরাধে কর্নেলহাটে ২ দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম।
বুধবার (১১ মে) দুপুরে নগরের কর্ণেলহাটে বিভিন্ন দোকানে অভিযানে নেমে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, কর্নেলহাটে বাড়তি দামে খোলা সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স জামাল অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ১৭০ লিটার তেল মজুত করে রাখার অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল তৎক্ষণাৎ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কেউ যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে তা নিয়ে ভোক্তা অধিকার সবসময় তৎপর রয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited