চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির বাজারগুলো থেকে বোতলজাত সয়াবিন উধাও!

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৫১ পিএম, ২০২২-০৫-১০

রাঙামাটির বাজারগুলো থেকে বোতলজাত সয়াবিন উধাও!

সারাদেশে একযোগে সয়াবিন তেলের মূল্য নির্ধারনে সরকারি সিদ্ধান্ত জারির পর হতে গত তিন দিন ধরে রাঙামাটির হাটবাজারগুলো থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। স্থানীয় মুদি দোকানীদের একটি সিন্ডিকেট চক্র অভিন্ন সিদ্ধান্তে নিজেদের গুদামঘর, বসতঘর কিংবা দোকানের অভ্যন্তরে বোতলজাত সয়াবিন তেলগুলো সরিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন ভোক্তা সাধারণ। শহরের বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজারের মুদি দোকানগুলোতে সয়াবিন কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের।

অভিযোগ উঠেছে, বোতলজাত সয়াবিন তেল ভেঙে কেজিদরে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। আবার কিছু দোকানে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। সয়াবিন তেল লিটার প্রতি ২০ থেকে ৩৮ টাকা মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন নিন্ম আয়ের ক্রেতারা।

গত দুইদিন শহরের বাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় ভোজ্য তেলের দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন বোতলজাত সয়াবিন তেল কেনার জন্য। কিন্তু দোকানিদের একটাই জবাব, ডিলাররা তেল সরাবরাহ বন্ধ রাখায় খুচরা দোকানদাররা সয়াবিন তেল সংগ্রহ করতে পারছেনা।

খোঁজ নিয়ে জানাগেছে রিজার্ভ বাজার, বনরূপা ও তবলছড়ি বাজারের এক শ্রেণীর ব্যবসায়ি তাদের দোকানে পূর্বের মূল্যে ক্রয় করা সয়াবিন তেল কয়েকদিনের জন্য অন্যত্র সরিয়ে রেখে দোকান তেলশূন্য রাখছেন। যাতে করে ক্রেতারা ক্ষুব্ধ না হয়।
এদিকে, অসাধু ব্যবসায়িদের কারনে রাঙামাটির বাজারগুলোতে সয়াবিন তেল উধাও হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একটি সিন্ডিকেট চক্র ৭’শ গ্রামের বোতলে এক লিটারের স্টিকার লাগিয়ে বোতল সয়াবিন তেল বাজারজাত করেছে। যেগুলো দোকানিরা ১৮০ থেকে ১৯৫ টাকা ধরে বিক্রি করছে। নিন্ম আয়ের ক্রেতারা দোকানদারদের এই কারসাজি ধরতে নাপেরে অবাধে কিনছে নকল ও প্রতি লিটারে অন্তত ২ থেকে ২৫০শ গ্রাম কম তেল ভর্তি বোতলগুলো। শহরের সমতাঘাট, রিজার্ভ বাজার, শিমুলতলী, ভেদভেদী বাজার, আসামবস্তি বাজারের স্থানীয় নিন্ম ও প্রার্ন্তিক শ্রেণীর ক্রেতাদের প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঠকবাজি করা হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।

পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক সুমন নামের একজন জানালেন, আমি দুই লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতে রিজার্ভ বাজারে দক্ষিণ থেকে উত্তরের তরকারি বাজার পর্যন্ত গিয়ে শুধুমাত্র হোসাইন ট্রেডার্স নামক একটি দোকান থেকে দুই লিটার তেল সংগ্রহ করতে পেরেছি। দোকানদার নিজেই আমাকে বলেছেন যতক্ষণ আছে আমি বর্তমান মূল্যবৃদ্ধির পূর্বের রেটে বিক্রি করে যাবো। নতুন রেটের নতুন সয়াবিন তেল আসলে সেগুলো নতুন মূল্যে বিক্রি করবো।
এদিকে রিজার্ভ বাজারের তরকারি বাজারের মুদি ব্যবসায়ি বিধান চন্দ্র জানিয়েছেন, ডিলাররা তেল সরবরাহ না করলে আমরা কিভাবে বিক্রি করবো। সরকারের উচিত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
হঠাৎ করেই রাঙামাটির বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়া এবং অসাধু ব্যবসায়ি কর্তৃক কম ওজনের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার বিষয়টি স্থানীয় ক্রেতাদের কাছ থেকে অবগত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের রাঙামাটি জেলার দায়িত্বে থাকা সহকারী পরিচালক রানা দেবনাথ। তিনি জানান, আমরা বিভিন্ন ভাবে এই অভিযোগগুলো জানতে পেরেছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমি করনীয় নির্ধারণ করেছি। শীঘ্রই আমরা অভিযানে বের হবো। তেল মজুদ, ্ওজনে কম দেওয়া ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে রাঙামাটির সচেতন মহলকে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নিকট তথ্য প্রদানের আহবান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন প্রয়োজনে আমরা তথ্য দাতার নাম-ঠিকানা সম্পূর্ন গোপন রাখবো।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর