চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৯ পিএম, ২০২২-০৫-০৯

তাজমহলের রহস্যঘেরা সেই ‘২২ বন্ধ কক্ষ’ খোলার আবেদন

সম্রাট শাহজাহানের তাজমহল ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ৪০০ বছর ধরে।

আর এ দীর্ঘ সময় ধরেই এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনা।রাজকীয় এই সমাধিস্তম্ভে ২২টি তালাবদ্ধ কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে সব সময়ই। কী আছে এসব কক্ষের ভেতরে তা জানতেই যুগ যুগ ধরে যত কৌতূহল!

এর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ওই ২২ কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দারস্থ হয়েছেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং। 

শনিবার হাইকোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এ আবেদন দাখিল করেন তিনি।তার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং। এই আবেদন শুনানি করবে আদালত।

রোববার ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি নেতা রজনীশ বলেন, তাজমহলের ২২টি বন্ধ কক্ষ খুলে দিতে আদালতে আর্জি জানিয়েছি। তালাবদ্ধ কক্ষে কী আছে, সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত।

এমন আবেদনের কারণ বলতে তিনি জানান, ‘তাজমহল নিয়ে বিতর্ক রয়েছে। আমি আদালতে একটি পিটিশন দাখিল করেছি, যেন এই কক্ষগুলো খোলার নির্দেশ দেওয়া হয়। এই দরজাগুলো খোলা হলে যাবতীয় বিতর্ক থেমে যাবে, তা করতে তো কোনও ক্ষতি নেই’।

উল্লেখ্য, তাজমহলের উত্তর দিকে লাল স্যান্ডস্টোনের বড় প্ল্যাটফর্ম থেকে দু’টি সিঁড়ি নেমে গেছে নিচে। সেখানে আছে ১৭টি কক্ষ। সেগুলো বন্ধ। এর নিচে রয়েছে একটি অলিন্দ। সেই অলিন্দ ঘুরে গিয়ে পৌঁছেছে মূল সমাধিস্থলের নিচে।

বিশ্লেষকদের মতে, পাথরের তৈরি ঘরগুলোতে বেশি মানুষজনের ভিড় হলে তাদের নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় মূল কাঠামোর শ্বেতপাথরের ক্ষতি হতে পারে। সে কারণেই ওই ঘরগুলি বন্ধ করে রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর