শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:৪৩ পিএম, ২০২২-০৫-০৯
মাতৃত্বকালীন ছুটি শেষে আবারও কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মেয়েকে সঙ্গে নিয়ে রোববার ‘মুজিব’ সিনেমার কাজে অংশ নিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুসরাত ইমরোজ তিশা। মেয়ে ইলহামকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’
এ ছাড়া মা দিবসে ঘরে বাইরে কাজ করা সব মাকে শুভেচ্ছা জানান এ অভিনেত্রী।
জানা যায়, রোববার থেকে ‘মুজিব’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন নুসরাত ইমরোজ তিশা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে সিনেমাটি। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।
বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর গত ৫ জানুয়ারি কন্যা সন্তানের মা হন অভিনয়শিল্পী নসুরাত ইমরোজ তিশা। মেয়ের নাম রাখেন ইলহাম নুসরাত ফারুকী।
উল্লেখ্য, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited