চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি ::    |    ০৫:৪৭ পিএম, ২০২২-০৫-০৮

আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

বিগত দুই বছর করোনা নিষেধাজ্ঞার পর এবার ঈদে বিধি-নিষেধহীন ছুটিতে জেলার বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসে দেশের দ্বিতীয় বৃহত্তমত সমুদ্র সৈকত পারকীতে। সৈকতের ঢেউয়ে আনন্দ আর উল্লাসে মেতেছেন তারা। পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করেছে প্রশাসন।সরেজমিনে সৈকত এলাকা ঘুরে দেখা যায়, শিশু থেকে সব বয়সের লোক এসেছে সমুদ্র সৈকত অবলোকন করতে। 

কেউ ফুটবল খেলছে,কেউ দৌড়াদৌড়ি এরপর আবার সৈকতের নোনা জলে গোসল করছে। সৈকতে কথা হয় রাঙ্গুনিয়া থেকে স্ব-পরিবারে বেড়াতে আসা জাকির হোসেনের সাথে, তিনি বলেন, করোনার কারনে ২ বছর পরিবার নিয়ে বাসা থেকে বের হওয়া যায়নি, বন্ধি জীবন কাঠিয়েছি, তাই এ বছর পরিবারের সাবাইকে নিয়ে ঈদের ছুটিতে সৈকতে বেড়াতে আসলাম।

জানা যায়, করোনা মহামারিতে বিগত ২ বছর বিধি নিষেধের কারনে পারকী সৈকতে পর্যটকের ধস নামে। এতে করে সৈকত কেন্দ্রিক ব্যবসায়ীরা বেশ ক্ষতির মুখে পড়ে। এবছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের ঢল নেমেছে। হাজার হাজার নারী-পুরুষ ঈদের ছুটিতে সময় কাটাতে সৈকতে ছুটে আসছে। বাস, প্রাইভেট কার, আবার অনেকে জীপ-ট্রাক কিংবা মোটর সাইকেলে করে আসছে পারকীতে। ব্যক্তিগতভাবে ছাড়াও কেউ কেউ প্রতিষ্ঠান থেকে পারকীতে এসেছেন।

তরুণেরা দল বেঁধে ডিজে পার্টি নিয়ে আনন্দ-উপভোগ করেছে।চট্টগ্রাম শহর থেকে সড়ক পথে পারকী সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। নদী পথে হিসাব করলে পতেঙ্গার ঠিক উল্টোদিকে এই সৈকতের অবস্থান। সৈকতের পাশ দিয়ে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প, নদী-সাগর মোহনা, বন্দরে পণ্যবাহী জাহাজের আসা-যাওয়ার মনোরম দৃশ্য, সারি সারি ঝাউগাছ, ১০ কিলোমিটার দীর্ঘ সৈকত, বেলাভূমিতে হাজারো লাল কাঁকড়ার বিচরণ এত সব সৌন্দর্য বিবেচনায় কক্সবাজার আর কুয়াকাটার পর পারকীকে সবচেয়ে সম্ভাবনাময় বিবেচনা করা হয়।বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সূত্র জানায়, পারকীকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নিমিত্তে রায়পুর ইউনিয়নের ফুলতলী মৌজায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ১৩ শতক জমিরউ পর ট্যুরিজম জোন তৈরি করা হচ্ছে। এতে থাকছে আকর্ষনীয় রিসোর্ট, আবাসিক হোটেল, বিনোদন কেন্দ্র, পুলিশ ফাঁড়িসহ নানা সুযোগ সুবিধা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন ‘পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্ট,পর্যটন স্পট ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ফলে আগত পর্যটকরা নিরাপদে ঘুরে বেড়াছন। সুতরাং পর্যটকরা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা নেই। পর্যটকদের হয়রানির অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবাইয়ের আহমদ বলেন, আনোয়ারা পারকী সমুদ্র সৈকত একটি চমৎকার পর্যটন স্পট। পারকী সৈকতকে আধুনিকায়ন করতে কাজ চলছে। এতে আধুনিক মানের হোটেল, গাড়ী পার্কিং এর ব্যবস্থা, পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মী নিয়োগ ও স্থায়ী মার্কেট গড়ে তোলা হবে।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর