চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চাকরি দেওয়ার নামে ৭০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :    |    ০৩:৩০ পিএম, ২০২০-০৯-১৭

চাকরি দেওয়ার নামে ৭০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর, ডাচ বাংলা ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭০ লাখ টাকা।  
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের টার্গেট করে এ অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র।
ওই চক্রের মূলহোতা ইব্রাহিমকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন। তিনি জানান, চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিম । তারা বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। কারও কাছ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। সর্বনিম্ন ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে।  
তিনি বলেন, প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করা হবে।  
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, একজন ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন। পরে আমরা বিষয়টি যাচাই করে সত্যতা পাই এবং অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করি।  
তিনি বলেন, ইব্রাহিমের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক, স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পেয়েছি। তাদের কাছ থেকে মোট ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইব্রাহিম। তার বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।  
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ইব্রাহিমকে নগরের চান্দগাঁও থানাধীন পাকা দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর