শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২২-০৪-২৯
দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে যা শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৭৬২টি, আর আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৫৪টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৫২৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৫২ হাজার ৫২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৩৫ হাজার ছয়টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন। আর মোট মৃতের সংখ্যা আগের মতোই রয়েছে ২৯ হাজার ১২৭। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২৬ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited