শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:২৭ পিএম, ২০২০-০৯-১৭
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন।
তিনি জানান, বুধবার রাতে ডিসি স্যারের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ এসেছে।
'স্যারের জ্বর এবং সামান্য কাশি উপসর্গ রয়েছে। তিনি ডিসি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন' যোগ করেন তিনি।
এর আগে গত রোববার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্ত্রী ফারহানা নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হন।
বুধবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর রাতে মোহাম্মদ ইলিয়াস হোসেনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়।
গত মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নানা উদ্যোগ বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
করোনাকালে দিনমজুরদের ঘরে ঘরে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নিজেই অভিযানে নামাসহ নানা পদক্ষেপ গ্রহণ করে দারুন প্রশংসিত হন বিসিএস ২০ তম ব্যাচের এই কর্মকর্তা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited