শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৫৬ পিএম, ২০২২-০৪-২৮
নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রিয়ম বিশ্বাস (২৫) চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বুড়ির দোকান মহাজন বাড়ির রানা বিশ্বাসের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বাংলানিউজকে বলেন, চেরাগী পাহাড়ে ছুরিকাঘাতে আসকার বিন তারেক খুনের ঘটনায় গ্রেফতার প্রিয়ম বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকা থেকে প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ইভান নিহত হওয়ার ঘটনায় তার বাবা এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে শনিবার (২৩ এপ্রিল) হত্যা মামলা করেন।
এদের মধ্যে শুক্রবার রাতেই ছুরিকাহত শোভন নামের এক আসামিকে গ্রেফতার দেখানো হয়। মামলার অন্য আসামিরা হলেন- ধ্রুব (২০), প্রান্ত (২০), শ্রাবণ (২০), শচীন (২০), রুবেল (২০) ও অর্ক (২০)। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিবদমান দুই কিশোর গ্যাংয়ের একটির সদস্য ও জামালখান এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited