চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পবিত্র শবে কদর আজ

আমাদের ডেস্ক :    |    ০৪:৪৩ পিএম, ২০২২-০৪-২৮

 পবিত্র শবে কদর আজ

পবিত্র লাইলাতুল কদর আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল)। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। 

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। মহান আল্লাহ-তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। 

অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন। এই রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কোরানে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে। “আমি এটি নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আপনি জানেন কি? কদরের রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এ রাতে আল্লাহর নির্দেশে ফিরেশতা ও রুহুল আমীন অবতরণ করে। ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তা বিতরণ অব্যাহত থাকে (সুরা আর কদর, আয়াত ১-৫)। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

শবে কদর উদযাপন উপলক্ষে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটির আয়োজক ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

রিটেলেড নিউজ

মুর্শিদে মিল্লাত, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নূমানী দামাত বারাকাতুহুম :  ইলমের মিনার, ইরফানের মশাল, বিনয়ের প্রতিচ্ছবি-এক অনির্বাণ জ্যোতিধারা 

মুর্শিদে মিল্লাত, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নূমানী দামাত বারাকাতুহুম :  ইলমের মিনার, ইরফানের মশাল, বিনয়ের প্রতিচ্ছবি-এক অনির্বাণ জ্যোতিধারা 

নিজস্ব প্রতিবেদক : মুহাম্মদ কিফায়তুল্লাহ শফীক : ১. অবতরণিকা :  সময়ের মহাপ্রবাহে কত নাম উচ্চারিত হয়, কত নামই বা কালের ন...বিস্তারিত


তাকওয়ার আলোয় উদ্ভাসিত কোরবানির শিক্ষা

তাকওয়ার আলোয় উদ্ভাসিত কোরবানির শিক্ষা

আবদুল্লাহ মজুমদার : : মানবসভ্যতার ইতিহাসে কিছু উৎসব কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা আত্মত্যাগ, বিশ...বিস্তারিত


রমজানের পবিত্রতা রক্ষা নৈতিক দায়িত্ব 

রমজানের পবিত্রতা রক্ষা নৈতিক দায়িত্ব 

আবদুল্লাহ মজুমদার : : চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান। একজন মুসলমানের জন্য এ রমজান মাসের গুরুত্ব কতটুকু তা বলে বোঝানো যাবে ...বিস্তারিত


হজ ও ইসলাম

হজ ও ইসলাম

আবদুল্লাহ মজুমদার : : হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। এটি এমন একটি ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত এক...বিস্তারিত


যাকাত ও ইসলাম

যাকাত ও ইসলাম

আবদুল্লাহ মজুমদার : : যাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পাঁচটি স্তম্ভের একটি। ইসলামের পাঁচ স্তম্ভ। কালি...বিস্তারিত


কাল পবিত্র শবেবরাত 

কাল পবিত্র শবেবরাত 

নিজস্ব প্রতিবেদক : কাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর