শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:২৩ পিএম, ২০২২-০৪-২৮
রাঙামাটি বড়দমে নিম্নধিন বিড়জ ভেঙে এক নির্মাণ শ্রমিক নিহত এবং আরো ১৭ জন শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) সকাল ১০ টা রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ব্রীজের স্পেন ঢালাইয়ের সময় এই দূর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মোঃ রফিক (৩২)। নিহত শ্রমিক রফিক রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো এবং তার নিজ বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার হলদাকান্দা এলাকায় বলে জানা গেছে।
আহত শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মাধীন ব্রীজটিতে ঢালাই এর কাজ শুরু হয়। এতে ৬০ থেকে ৭০ জন শ্রমিক ঢালাইয়ের কাজে অংশগ্রহন করে। সকাল ১০ টার দিকে আকস্মিকভাবে ব্রীজের নতুনভাবে ঢালাই দেওয়া স্পেন ভেঙে শ্রমিক নিয়ে পড়ে যায়। এসময় অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক কমবেশি আহত হয়। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরীবিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শ্রমিক মোঃ রফিককে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে সর্বমোট ১৮ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময় মোঃ রফিক মারা যায় এবং বাকি ১৭ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited