চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হঠাৎ কেন সৌদি সফরে যাচ্ছেন এরদোগান?

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৮ পিএম, ২০২২-০৪-২৭

হঠাৎ কেন সৌদি সফরে যাচ্ছেন এরদোগান?

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার তিনি এ সফরে যাচ্ছেন বলে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে। 

তুর্কি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিরোধপূর্ণ সম্পর্ক উষ্ণতার দিকে যেতে পারে বলে খবরে বলা হয়েছে। একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত বৈরিতারও অবসান ঘটতে পারে।

ডেইলি সাবাহ জানিয়েছে, আঙ্কারা ও রিয়াদ সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা কূটনৈতিক উত্তেজনা কিছুটা মেরামত করার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে এরদোগানের সৌদি সফর। বিশেষত ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছিল।

এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য কর্মকর্তার বিচারের দাবি তোলায় তুরস্ক থেকে আসা পণ্যের উপর অনানুষ্ঠানিক বয়কট আরোপ করে রিয়াদ।সৌদি প্রশাসন কখনই প্রকাশ্যে স্বীকার করেনি যে তারা তুরস্ক থেকে আসা পণ্য বয়কট করেছে। তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে সমর্থন করেছিল।

এ ছাড়া মুসলিম ব্রাদারহুডের প্রতি তুরস্কের সমর্থনের কারণে এরদোগান প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয় মিসর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। রাজনৈতিক ইসলামকে তারা একটি হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। ফলে তুরস্কের সঙ্গে তাদের বৈরিতা শুরু হয়।

সর্বশেষ ২০১৭ সালে সৌদি জোটে কাতারবিরোধী অবরোধ কেন্দ্র করে এই বৈরিতা আরও বাড়ে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর