শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২২-০৪-২৬
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই নতুন মৌসুমে দল বদলাতে হবে পর্তুগিজ সুপারস্টারকে- বেশ কিছুদিন ধরেই ইংলিশ ক্লাব ফুটবলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যা পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
তবে নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার মার্কো ফন বাস্তেন মনে করেন, বাদ দেওয়ার মতো কারণই তৈরি হতে দেবেন না রোনালদো। তিনি নিজের পারফরম্যান্স দিয়ে টেন হাগকে বাধ্য করবেন সবসময় দলে রাখতে- এমনটাই বিশ্বাস ফন বাস্তেনের।চলতি মাসের শুরুতে নরউইচ সিটির বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। পরে আর্সেনালের কাছে হারা ম্যাচেও সপ্রতিভ ছিলেন তিনি। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলও করেছেন রোনালদো।
তবু টেন হাগের পরিকল্পনায় নেই বলে রোনালদোকে ক্লাব ছেড়ে যেতে হবে এমনটা মানতে রাজি নন তিনবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ফন বাস্তেন। বরং টেন হাগকে রোনালদোকে ঠিকঠাক ব্যবহার করে দলের জন্য সেরাটা বের করে আনার পরামর্শই দিয়েছেন তিনি।
দ্য রোন্ডো শো অনুষ্ঠানে ফন বাস্তেন বলেছেন, ‘গত সপ্তাহে নরউইচের বিপক্ষে যেমন পারফরম্যান্স দেখিয়েছে রোনালদো, তেমনি করে যদি নিয়মিতভাবে ম্যাচে দুই বা তিন গোল করতে পারে, তাহলে তো তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘রোনালদো সবসময় নিজেরটা নিজেই করে। তবে সে যতক্ষণ পারফর্ম করছে অবশ্যই তাকে দলে জায়গা দিতে হবে। তবে টেন হাগকে অবশ্যই এটি বুঝতে হবে যে রোনালদো কাছে এখন ১৮ বছরের তরুণের মতো চাহিদা রাখলে হবে না।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited