শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২২-০৪-২৩
কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে দুয়োধ্বনি শুনছিল ভারত। কারণ তারা ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি নিয়ে কোনো সমালোচনা করেনি।
ভারত যে রাশিয়ার শুধু সমালোচনা করেনি তা নয়। তারা উল্টো রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট মূল্যে অপরিশোধিত তেল কিনেছে।
এসব কারণে ভারত ভয় পায় এমন মন্তব্যও করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।কিন্তু হঠাৎ করেই ভারতের প্রতি নমনীয় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যখন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ১১ এপ্রিল ভার্চুয়ালি কথা বলেন তখন দুই দেশের মধ্যে থাকা শীতল সম্পর্কের কথাই বার বার বলেছেন বাইডেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ভারতের মানুষের মধ্যে গভীর সম্পর্ক আছে এবং তারা একই মূল্যবোধ পোষণ করেন।কিন্তু রাশিয়ার সমালোচনা না করে উল্টো তাদের কাছ থেকে তেল কিনেছে ভারত। এরপরও কেন যুক্তরাষ্ট্রের বন্ধুর তালিকায় রয়েছে ভারত।
তাদের বিরুদ্ধে কেন কঠোর কোনো কথা যুক্তরাষ্ট্র বলতে পারে না?
কারণটি হলো ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন।
লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রফেসর ভি পন্থ জানিয়েছেন, চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভারতকে প্রয়োজন। এ কারণেই ভারতের প্রতি নমনীয় যুক্তরাষ্ট্র।
চীন গত কয়েক দশক ধরে সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করে যাচ্ছে চীন। আর এর সঙ্গে এটির ছোট প্রতিবেশীগুলোর ওপর প্রভাব বিস্তার করছে। ভারত ও যুক্তরাষ্ট্র দুটিই চায় চীন যেন প্রতিবেশীগুলোর ওপর এতটা প্রভাব বিস্তার করতে না পারে। যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য চিন্তার বিষয়।
চীন চাপে রাখতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড নামে একটি সামরিক জোটও গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোটটি অক্ষুণ্ন রাখতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রাখা ছাড়া উপায় নেই।
সূত্র: সিএনএন
আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited