শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:৪৩ পিএম, ২০২০-০৯-১৬
তারুণ্যের উচ্ছাসে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ। তাই সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অনেক জনপ্রতিনিধিরা তরুণ রয়েছে তারই ধারাবাহিতায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগীতা নিয়ে পুনরায় এলাকাবাসীর সেবা ও উন্নয়নে কাজ করতে চান স্থানীয় ইউপি সদস্য মো: সোহেল উদ্দিন। একান্ত আলাপচারিতায় তিনি জানান, বিগতদিনে তার আমলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী'র ঐকান্তিক প্রচেষ্ঠায় আধুনগর ইউপি'র ০২নং ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করেছেন। আগামীতে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় শিক্ষার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বিগতদিনের ভয়াবহ করোনাকালে সরকারী বরাদ্দের পাশাপাশি তার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকায় প্রচুর ত্রাণ সামগ্রী এবং নগদ টাকা বিতরণ করেছেন। যার কারণে এলাকায় সম্মান কুড়িয়েছেন। পেয়েছেন মানুষের বুক ভরা ভালবাসা।
আধুনগর ইউপির ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোহেল জানান,আমি একজন তরুণ। গতবারের ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের মানুষের ভালবাসা নিয়ে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মানব সেবা, উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি।মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর এলাকাকে মাদক, সন্ত্রাসমুক্ত করতে কাজ করেছি। কোনদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি। এলাকায় কেউ ডাকলে তাৎক্ষণিক ছুটে যেতাম। তিনি আরও জানান, মানুষের ভালবাসা নিয়ে এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী নির্বাচনে পুণরায় মেম্বার পদে নির্বাচন করে মানুষের সেবা করতে চাই। ইউপি মেম্বার ও মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ সোহেল উদ্দিন আধুনগরের ২নং ওয়ার্ডের মানুষের ভালবাসা, দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited