শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:২৪ পিএম, ২০২২-০৪-১৬
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। আর ইত্যাদি’র গান ও নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা।
বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে আমরা অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছি তা হলো সাংস্কৃতিক আগ্রাসন। বিশেষ করে পারিবারিক সংস্কৃতির উপর হামলা।আমাদের পারিবারিক বন্ধন আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নাগরিক জীবনে দেখা যায় একরাশ কষ্ট নিয়ে অনেক বাবা-মা’রই স্থান হচ্ছে বয়স্ক নিবাসে! এমন সামাজিক চিত্র নিয়েই এবারের ঈদের ইত্যাদিতে একটি ভিন্নধর্মী নৃত্য দেখানো হবে।
নৃত্যটি পরিবেশন করেছেন জনপ্রিয় নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা ও তাদের দল নৃত্যাঞ্চল। ভিন্ন পরিকল্পনার এই নৃত্যটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তিনজন বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পী দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’র পর্বটি প্রচার হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited