শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:৪২ পিএম, ২০২০-০৯-১৬
লোহাগাড়ায় এক বিধবা নারীর ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টায় চট্টগ্রাম শহরের চাঁন্দগাও থানা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে চাঁন্দগাও থানায় সোর্পদ করে। পরে তাকে লোহাগাড়া থানা নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত ইউপি সদস্য আনোয়ার উপজেলার পদুয়া আলী পাড়ার মৃত শেখ আহমদের ছেলে এবং পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এস আই মাহফুজর রহমান জানান, গতকাল পদুয়া ইউনিয়নের বিধবা এক নারী পদুয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন৷
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন তাকে ধরে চাঁদগাঁও থানায় সোপর্দ করে৷ পরে আমাদের খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। তাকে আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited