চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪১ পিএম, ২০২২-০৪-১৬

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ দেশটির পার্লামেন্টের নতুন স্পিকার হচ্ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন। শনিবার তিনি শপথ গ্রহণ করবেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।
 
এদিকে আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওই দিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগ দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্দার আয়াজ সাদিককে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন।

সূত্র: ডন

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর