চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেনারেল ইবরাহিমের শারীরিক অবস্থার উন্নতিতে কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার শোকরিয়া

খবর বিজ্ঞপ্তি    |    ০২:৫৯ পিএম, ২০২২-০৪-১২

জেনারেল ইবরাহিমের শারীরিক অবস্থার উন্নতিতে কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার শোকরিয়া

বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের শারীরিক অবস্থার উন্নতিতে কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর জেলার যৌথ উদ্যোগে শোকরিয়া ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।  
আজ ১১ এপ্রিল’২২ ইং বিকেল ৫.৩০ টায় মহানগর কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট নাগরিক লেঃ কমা-ার (অবসর প্রাপ্ত) শহীদুল করিমের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত শোকরিয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর সভাপতি জননেতা এডভোকেট মোস্তফা নূর, নগর সহ-সভাপতি ওসমান গণি, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র নেতা মোক্তাদের মাওলা চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমন, সেক্রেটারী সাদমান সাইমুন, নগর সহ-সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, প্রচার সম্পাদক ইবনে জালাল, গোলাম রব্বানী, কামরুল ইসলাম খান, মাওলানা মোঃ হানিফ, আব্দুর রহিম, জাবেদ হোসেন, বেলাল ভূঁইয়া, নজরুল ইসলাম প্রমুখ।          
প্রধান অতিথি এডভোকেট মোস্তফা নূর বলেন মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক অনেকটা সুস্থতা বোধ করছেন। জনতার দোয়ায় আল্লাহর মেরেবানিতে হাসপাতালের বিছানা থেকে তিনি দেশ ও জাতির প্রতি সালাম জানিয়েছেন এবং মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেছেন। 
কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর সভাপতি এডভোকেট মোস্তফা নূর এর বরাত দিয়ে চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক ইবনে জালাল আরো জানান অপারেশন পরবর্তীতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জেনারেল ইবরাহিম। দেশবাসীর কাছে জেনারেল ইবরাহিমের পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসির প্রতি নেতৃবৃন্দ দোয়া কামনা করেন। 
জেনারেল ইবরাহিম গত ২৯ মার্চ সকালে ডিওএইচএস এর নিজ বাসায় অসুস্থতা বোধ করলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ২ এপ্রিল তার ব্রেইনের রক্তনালীতে বিশেষ রিং (ফ্লো ডাইভার্টার) লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ করতে সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর