শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৩:২০ পিএম, ২০২০-০৯-১৬
পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে এক দুর্ধষ চুরির ঘটনা ঘটে। গত মঙ্গলবার গভীর রাতে চোরদল লোহার গ্রীল কেটে তালা ভেঙ্গে কালী মন্দিরের এই চুরির ঘটনা ঘটায়।
মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে চোর দল কালী মন্দিরে থাকা স্টীলের আলমারি ভাংচুর করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও দুইটি দানবাক্স ভেঙ্গে অনুমানিক ৭/৮ হাজার টাকা ও কালী মায়ের মূর্তির গলা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মন্দিরের সেবায়েত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসে। কিন্তু মন্দিরের তালা, গ্রীল ভাঙ্গা দেখলে আশপাশের লোকজনকে খবর দেয়। চোরদল কালী মায়ের মূর্তির গলা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন
প্রয়োজনীয় জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
এই বিষয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে চোরদলকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited