চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টিকিট নিতে ভিড় নেই চট্টগ্রাম রেলস্টেশনে 

স্টাফ রিপোর্টার :    |    ০১:৩৬ পিএম, ২০২০-০৯-১৬

টিকিট নিতে ভিড় নেই চট্টগ্রাম রেলস্টেশনে 

প্রায় ৫ মাস পর পুরোদমে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও ভিড় নেই চট্টগ্রাম রেলস্টেশনে। অধিকাংশ কাউন্টার একেবারেই ফাঁকা দেখা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে কাউন্টারে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর অনলাইনে শুরু হয় ভোর ৬টা থেকে।  
শতভাগ টিকিটের মধ্যে ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত প্রথম দিনে এ দুটি মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ২০ শতাংশেরও কম।
সংশ্লিষ্টরা বলছেন, বুধবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হওয়ার তথ্য এখনও সবার কাছে পৌঁছেনি। বিশেষ করে দিনমজুর ও যারা স্মার্টফোন ব্যবহার করতে জানেন না তারা কাউন্টারে টিকিট বিক্রির খবর জানেন না। তাই প্রথমদিন কাউন্টার ফাঁকা এবং টিকিট বিক্রিও কম।  
বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম রেলস্টেশনে দেখা যায়, ৮টি কাউন্টারের মধ্যে ৬টি কাউন্টারে কোনো যাত্রী ছিলেন না। যে দুটিতে যাত্রী ছিলেন, তারা সবাই  লোকাল ট্রেনের টিকিটের জন্য এসেছিলেন। অগ্রিম টিকিটের জন্য তেমন কোনো যাত্রী কাউন্টারে আসেননি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্টারে তেমন কোনো যাত্রী নেই। টিকিট বিক্রিও কম। কাউন্টারে টিকিট দেওয়ার বিষয়টি এখনও আমজনতার কাছে পৌঁছেনি। তবে আশা করছি ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়বে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের যাত্রীবাহী ট্রেন মোট আসনসংখ্যার শতভাগ টিকিট ইস্যু করবে। এক্ষেত্রে আন্তনগর ট্রেনের সকল প্রকার আসনবিহীন টিকিট ইস্যু করা সম্পূর্ণ বন্ধ থাকবে।
আন্তনগর ট্রেনের মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে ও বাকি ৫০ শতাংশ মোবাইল অ্যাপে বা অনলাইনে ইস্যু করা হবে। এসব সিদ্ধান্ত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর