শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২২-০৪-০৯
রাস্তা থেকে চাকরির পরীক্ষা, যেখানেই যান অঘটন ঘটান বেকার অপূর্ব! যে কারণে সবাই তার নাম দেন ‘অঘটনঘটনপটিয়সী’! এমনই মজার একটি গল্প আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের দেখাতে চলেছেন নির্মাতা শিহাব শাহীন। নাটকটির নাম ‘অঘটন’।
এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। এতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।
নাটকটি প্রসঙ্গে অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই, পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও সে ঘটান নানা অঘটন।
অঘটনঘটনপটিয়সী বোকাসোকা চরিত্রের বিপরীতে বুদ্ধিমতী প্রেমিকার চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে।
শিহাব শাহীন জানান, এই প্রেমিকার সঙ্গে অপূর্বর পরিচয় হয় বাজে ঘটনার মধ্য দিয়ে। ক্লাসের জন্য সাবিলা নূর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখনই বাইক চালিয়ে যাওয়ার সময় সড়কে জমে থাকা কাদা-পানি তার পোশাক ভরিয়ে দেন অপূর্ব!
‘অঘটন’ নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited