শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৩৫ পিএম, ২০২২-০৪-০৯
নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও আরেক সন্তান।
শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইপিজেডের এইচকেডি গার্মেন্টস কর্মী আবু সালেহ (৩৮) ও তাঁর ছেলে আবদুল মোমিন (৫)। আহত অপর ছেলের নাম মাহিত (৪)। গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়, পরিবার নিয়ে থাকতেন বন্দরটিলা আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবার নিয়ে মার্কেটে কেনাকাটার করতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী ও পুত্র সন্তানরা রিকশায় ছিলেন। পেছনে ছিল কাভার্ডভ্যান। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে রিকশা থেকে তারা পড়ে যান। এসময় পেছনে থাকা কাভার্ডভ্যানের চাকায় পিতা-পুত্র পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুর এবং সড়কে অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited