শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৫৩ পিএম, ২০২২-০৪-০৭
নগরের সরকারি সিটি কলেজের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ২৯টি দোকান উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল কলেজের সামনে কোনো দোকান থাকা যাবে না। সরকারি আদেশ অনুযায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এর আগে তাদের দোকানগুলো উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। এর পরও তারা দোকানগুলো সরাননি। তাই অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত বলেন, ১৯৭৪ সালে কলেজ যখন বেসরকারি ছিল তখন তারা একটি চুক্তি করেন কলেজের সঙ্গে। কিন্তু চুক্তির প্রায় শর্তই তারা ভঙ্গ করে।
তিনি বলেন, তারা ভাড়া দেয় ডিসি অফিসে এবং ভাড়াটা পুরোনা ভাড়া ২০০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা। আমি কলেজে যোগদান করার পর দেখলাম প্রতি বছরই দোকান নিয়ে অনেক টাকার অডিট আপত্তি আসে। তখন অডিটে বলা হয় কম ভাড়ায় দোকানগুলো ভাড়া দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করছে। ভাড়া তো কলেজ পায় না।
গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে সিদ্ধান্ত হয় স্কুল কলেজের সামনে কোনো দোকান রাখা যাবে না। সিদ্ধান্তের পর ২৯ নভেম্বর মাউশি আমাদের চিঠি দেয় দোকানপাট থাকলে উচ্ছেদ করতে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাই। জেলা প্রশাসন আজ দোকানগুলো উচ্ছেদ করেছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited