চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিপিসির লো সালফার মেরিন ফুয়েলে ভাবমূর্তি বাড়লো দেশের

স্টাফ রিপোর্টার :    |    ০১:৩৩ পিএম, ২০২০-০৯-১৬

বিপিসির লো সালফার মেরিন ফুয়েলে ভাবমূর্তি বাড়লো দেশের

আন্তর্জাতিক রুটের সমুদ্রগামী জাহাজের জন্য অত্যাবশ্যকীয় পরিবেশবান্ধব লো সালফার মেরিন ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর ফলে মেরিটাইম বিশ্বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি উজ্জ্বলতর হচ্ছে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, সিঙ্গাপুর ও  কলম্বোর চেয়ে যদি প্রতিযোগিতামূলক দামে আইএমওর নির্দেশিত মানের লো সালফার মেরিন ফুয়েল চট্টগ্রাম বন্দরে পাওয়া যায় তবে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এখন দেশি-বিদেশি জাহাজগুলোকে আসার সময় যাওয়ার জ্বালানিও নিয়ে আসতে হচ্ছে। ডিলারদের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকেও জ্বালানি তেল বাংকারিংয়ের দায়িত্ব দিলে ভালো হতো।  
বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক বলেন, আন্তর্জাতিক রুটের জাহাজ যখন বন্দরে আসে তখন আমাদের মেহমান তারা। তাদের ডিউটি ফ্রি অনেক ধরনের সেবা দিতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংকারিং বা জ্বালানি তেল সরবরাহ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত বিপিসি প্রথমবারের মতো লো সালফার (শূন্য দশমিক ৫ শতাংশ) মেরিন ফুয়েল আমদানি করেছে। এর ফলে জাহাজ মালিক ও স্থানীয় এজেন্ট যখন বিষয়টি জানবে তখন চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি সংগ্রহ করবে। এটি নতুন দিগন্ত উন্মোচন করবে আমাদের অর্থনীতিতে।  
বন্দরে খোলা পণ্য চাল, ডাল, গম, স্ক্র্যাপ, কয়লা, চিনি, তেলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে আসা জাহাজগুলো পণ্য খালাস করে জ্বালানি তেল ভরে দূরের বন্দরে যেতে পারবে পণ্য লোড করতে। এর ফলে জাহাজ কম ভাড়ায় চট্টগ্রাম আসবে। যার ইতিবাচক প্রভাব পড়বে আমদানি পণ্যের দামে।  
তিনি জানান, ২০০৬-০৭ সালের দিকে জাহাজের জন্য হাই সালফার ফার্নেস অয়েল আমদানি হয়েছিল। যাতে সালফারের মাত্রা ছিল ৩ দশমিক ৫।  
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, মেরিনারদের অনেকদিনের দাবি ছিল আইএমও স্ট্যান্ডার্ড অনুযায়ী লো সালফার মেরিন ফুয়েল বাংকারিং চালু করা। বিপিসি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। এতে চট্টগ্রাম বন্দরসহ দেশে আসা জাহাজগুলো বিশ্বমানের পরিবেশবান্ধব জ্বালানি তেল পাবে। যা দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে উজ্জ্বলতর করবে।  
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রথম চালানের ১৫ হাজার টন লো সালফার মেরিন ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমটি টিএমএন প্রাইড’। বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান সরেজমিন পরিদর্শন করে এ তেল বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
বিপিসির একজন কর্মকর্তা জানান, ডিলার পর্যায়ে বিপিসি এ মেরিন ফুয়েল বিক্রি করবে প্রতি লিটার ৩০ টাকা। প্রতি চালানে দর পুনর্মূল্যায়ন করা হবে।
পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মাধ্যমে ১০ জন ডিলার সমুদ্রগামী জাহাজে জ্বালানি তেল সরবরাহ করবে। সেগুলো হচ্ছে- মেসার্স পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল (ওটি নিউ শাহ আমানত-১), মেসার্স ফ্রাংক ট্রেড (ওটি সুলতান শাহ), মেসার্স ওশান ফুয়েলস ইন্টারন্যাশনাল (ওটি মিক মাহী), মেসার্স এআর করপোরেশন ( ওটি আতিফা জাহান), মেসার্স  সী মেরিন ফুয়েল সাপ্লায়ার্স অ্যান্ড কোং (ওটি নিউ সী কুইন এক্সেস-১), মেসার্স জিএল শিপিং লাইন্স (ওটি মিক হৃদয়-১), মেসার্স আল নূর করপোরেশন (ওটি কর্ণফুলী ডিলাক্স-৭), মেসার্স ওহাব সী মেরিন সার্ভিসেস কোং-(ওটি মিউচুয়াল এক্সপ্রেস), মেসার্স খিজির (আ.) এন্টারপ্রাইজ (ওটি এসএমএস-১) ও মেসার্স কোস্টাল ক্যারিয়ার্স লিমিটেড (এমটি ইমপ্রেস)।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর