শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৯:৩২ পিএম, ২০২২-০৪-০৬
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৭ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন জয়। তার রেটিং এখন ৪৭২। এটিই তার ক্যারিয়ার সেরা।
ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৩৭ ও ৪ রান করেন জয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পান জয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৪২ মিনিট ক্রিজে থেকে ৩২৬ বল খেলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১৩৭ রান করেন জয়। তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৪ রানের বেশি করতে পারেননি জয়। ঐ ইনিংসে ১৯ ওভার ব্যাট করে মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত টেস্টটি ২২০ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।
ডারবান টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি লিটন দাস। প্রথম ইনিংসে ৪১ ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন লিটন। র্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছেন তিনি। ৬৬২ রেটিং নিয়ে ১৭তমস্থানে আছেন লিটন। বাংলাদেশীদের মধ্যে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় সেরা অবস্থানে লিটন।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে ডারবান টেস্টে ৬ উইকেট নেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। তাই র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৩১তমস্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited