শিরোনাম
ঢাকা অফিস : | ০৮:২১ পিএম, ২০২২-০৪-০৬
ঋণের বোঝা মাথায় নিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে দেউলিয়ার পথে থাকা শ্রীলংকার মতো হতে পারে বাংলাদেশ- এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো খেলাপি (ডিফল্টার) হয়নি, হবেও না। দেশের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত, সরকার অত্যন্ত সতর্ক।’
বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন।
বাংলাদেশের পরিণতি শ্রীলংকার মতো হতে পারে- এমন আশঙ্কার কথা তুলে সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, বিদেশি ঋণের বোঝা বাংলাদেশ বইতে পারবে কি না- তা নিয়ে সন্দেহ আছে।
বিরোধীদলীয় উপনেতার এই আশঙ্কার জবাব দিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় উপনেতা শ্রীলংকার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এটা বাস্তব। তবে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত উন্নয়নে যত ঋণ নিয়েছে, সব ঋণ সময়মতো পরিশোধ করা হয়। বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো খেলাপি (ডিফল্টার) হয়নি, হবেও না।
প্রধানমন্ত্রী সমাপনী ভাষণে দ্রব্যমূল্য, রাজধানীতে যানজট নিয়েও কথা বলেন। বেগুনের পরিবর্তে মিষ্টিকুমড়া বা অন্য কোনো সবজি দিয়ে বেগুনি তৈরি করা, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি কম বের করার পরামর্শ দেন সংসদ নেতা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited