চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মাশরাফির নৈপূণ্যে রূপগঞ্জের জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:১৫ পিএম, ২০২২-০৪-০৬

মাশরাফির নৈপূণ্যে রূপগঞ্জের জয়

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় খেলাঘর সমাজকল্যান সমিতি। 

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন অমিত মজুমদার। ৮ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন মাশরাফি। এছাড়া ৯ ওভারে ৫১ রানে ৩ উইকেট শিকার করেন রূপগঞ্জের ভারতীয় মিডিয়াম পেসার ক্রিগ জানি। টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই দুই ওপেনার ইরফান শুক্কর ও সাব্বির হোসেনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রূপগঞ্জ। তৃতীয় উইকেটে নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন ক্রিগ জানি। 

এরপর মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় রূপগঞ্জ। ৭৮ বলে সাত চার আর দুই ছক্কায় ৭২ রান করে ফেরেন ভারতীয় এই অলরাউন্ডার। ২৪ রানে ফেরেন নাঈম ইসলাম। ২ রানের বেশি করতে পারেননি জাতীয় দলে  অনিয়মিত হয়ে যাওয়া তারকা ব্যাটার সাব্বির রহমান রুম্মন।

এরপর ১৪ ও ১২ রানে ফেরেন রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।  ব্যাটসম্যানদের এমন আসা-যাওয়ার মিছিলে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে ৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন তানভির হায়দার। তিনি ৬১ বলে দুই বাউন্ডারিতে অনবদ্য ৫১ রানের ইনিংস খেলেন। 

দলের জয়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর