চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:০৭ পিএম, ২০২২-০৪-০৬

পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া। 


মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে বলেছেন, আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্তত এক বছর এই যুদ্ধ চলবে। 

তিনি বলেন, যে সব দেশ ইউক্রেনের পাশে আছে, তাদের এই লড়াইয়ে আরও দীর্ঘদিন যুক্ত থাকতে হবে।

এর পরেই পূর্ব ইউরোপে স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে প্রস্তাব করেন মিলে। তিনি বলেন, সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে। কারণ ওই অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটিই রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে। 

মিলে আরও বলেন, পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলো মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা। ওই রাষ্ট্রগুলোও আমেরিকাকে বেস বানাতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, পূর্ব ইউরোপে সেনাঘাঁটি তৈরি এখন কেবল সময়ের অপেক্ষা। এ বিষয়ে আগেই ভাবনাচিন্তা হয়েছে। আগামী জুনে ন্যাটোর বৈঠকে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। তার পরেই ঘাঁটি তৈরির কাজ শুরু হবে। সূত্র: এপির।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর